মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) ডিমলা ও নীলফামারী প্রতিনিধিঃ-
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা পাঁচ দিনের বৃষ্টিতে নীলফামারীর ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে ব্যারাজের বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ পাঠক) মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ও ৯টায় বিপদসীমার ৫২ দশমিক শূন্য সেন্টিমিটার, দুপুর ১২টায় ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টা ও আজ সকাল ৬টা পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, গত দুই দিনে ব্যারাজ এলাকায় ১৩৯ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা অতীতের রেকর্ড ভঙ্গ করে নীলফামারী জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

0 Comments