ডিমলায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

 

 



মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) নীলফামারী ও ডিমলা প্রতিনিধি ঃ-

নীলফামারীর ডিমলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের বন্যাদুর্গতদের মাঝে তিনি ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক -আল-মাসুদ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেজবাহুর রহমান, ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. তুহিন হাসান বিশ্বাস প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেজবাহুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে উপজেলার ৩ হাজার পরিবারকে ৩০ মেট্রিক টন চাল ও ১ হাজার ৫৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

Post a Comment

0 Comments