মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) নীলফামারী ও ডিমলা প্রতিনিধিঃ-
নীলফামারী ডিমলা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনী, ডিমলা আয়োজনে,
আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৪ খ্রি,উপলক্ষে
পুজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার নিমিত্তে ডিমলা উপজেলার ১০ ইউনিয়ন
হতে আসা আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই - বাছাই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি
কর্মকর্তা মোছা. সেলিনা আকতার এর সভাপ্রধানে, এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার
ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী মো.মাজহারুল ইসলাম ভুইঁয়া পিভিএম। এতে আরো
উপস্থিত ছিলেন, জেলা মনিটরিং মো.কামরুল হাসান, ডোমার আনসার
ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস, ডোমার উপজেলা প্রশিক্ষিকা
মুনিরা পারভিন,ডিমলা প্রশিক্ষক রফিক আহমেদ, ব্যাটলিয়ান
আনসার সিপাহি আহসান হাবিব সরকার।

0 Comments