মেহেদি রাঙানো হাত বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

 

 

 

 
 মোঃ ফেরদৌসকিবরিয়া (নয়ন) ডিমলা ও নীলফামারী প্রতিনিধিঃ-

লালমনিরহাটের আদিতমারীর তিস্তা নদী চরে মেহেদি রাঙানো হাত পেছনে বাঁধা অবস্থায় জোসনা বানু (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী জাহিদ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তরুণীর চাচা সরোয়ার হোসেন শহর বাদী হয়ে নীলফামারীর ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত রোববার (২২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে তিস্তা নদীতেমৃত জোসনা বানু ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের কৃষক জহর আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সম্প্রতি একই উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মোহম্মদ আলীর ছেলে জাহিদ ইসলামের (২০) সঙ্গে তার বিয়ে হয়। ভাসমান অবস্থায় ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়।

 

 

Post a Comment

0 Comments