"Md. Ferdous Kibria, (Nayan) Publisher and Editor" :-
বড় পরিবর্তনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি জানিয়েছে, এবারের আসরে মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা।
টুর্নামেন্টের প্রাইজমানি বাড়ানোর কারণে অংশগ্রহণ করা প্রতিটি দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো। তা কয়েক কোটি টাকা।
এবারের বিশ্বকাপে কয়েকটি জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেটি যদি কোনো কারণে সম্ভব না হয়, তবুও টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে বাংলাদেশ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা।
0 Comments